সিলেট সফরে গিয়ে দিনভর নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি খুদে ক্রীড়াবিদদের দেশের ভবিষ্যৎ অ্যাম্বাসেডর হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলা ও পড়াশোনার মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলে বিশ্বমঞ্চে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে হবে। এর আগে প্রধানমন্ত্রী সিলেট সদর উপজেলার বাসিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন। এ সময় তিনি কৃষকদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা বাস্তবায়নের কথা উল্লেখ করেন। সফরে তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং সুরমা নদীর তীর সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া তিনি নগর ভবনে সুধী সমাবেশ এবং জেলা ও মহানগর বিএনপির কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টসে ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা আটটি ভিন্ন ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে দেশে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথাও জানান, যার মধ্যে ৮০ শতাংশই হবে নারী।
সিলেটে দিনভর ব্যস্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করে খুদে ক্রীড়াবিদদের আগামীর দূত হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া খাল খনন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

0 Comments