Recents in Beach

ব্রেকিং নিউজ

বিগত ফ্যাসিস্ট সরকার আর এ সরকার এক নয়: টাঙ্গাইলে নদী খনন উদ্বোধনে প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

বিগত ফ্যাসিস্ট সরকার আর এ সরকার এক নয়: টাঙ্গাইলে নদী খনন উদ্বোধনে প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার আর বর্তমান সরকার এক নয়। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। বিএনপি যা বলে, তা কাজে করে দেখায়। শনিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের খুদিরামপুর এলাকায় ধলেশ্বরী ও লৌহজং নদীর পুনঃখনন কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ধলেশ্বরী ও লৌহজং নদীর গতি ফিরিয়ে আনা। সেই লক্ষ্যেই নদী খনন কর্মসূচি শুরু করা হয়েছে। নদীর সীমানায় কোনো অবৈধ দখলদার থাকলে প্রশাসন তা উচ্ছেদ করবে এবং যথাযথ ব্যবস্থা নেবে। তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশে খাল ও নদী খনন কর্মসূচি চলমান রয়েছে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আবেদুল ইসলাম এবং জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। উল্লেখ্য, ৪১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ধলেশ্বরী ও লৌহজং নদীর ৫২.৯২ কিলোমিটার এলাকা পুনঃখনন করা হচ্ছে।

সংক্ষেপে:
টাঙ্গাইলে ধলেশ্বরী ও লৌহজং নদীর পুনঃখনন কাজ উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং এটি বিগত ফ্যাসিস্ট সরকারের মতো নয়।

Post a Comment

0 Comments