চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ৭১ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ইব্রাহিমপুর গ্রামের স্কুল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তরিকুল ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। মামলার বিবরণ অনুযায়ী, গত ২০ মে দুপুরে ওই বৃদ্ধা কলাবাড়ী গ্রামে মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে ইব্রাহিমপুর পার্কের কাছে তরিকুল তার ব্যাগ পৌঁছে দেওয়ার কথা বলে সঙ্গে যায়। পরে মেন্দের মাঠ এলাকায় নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এ ঘটনায় রোববার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৭১ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ওই বৃদ্ধাকে সহযোগিতার কথা বলে ধর্ষণের ঘটনা ঘটে।

0 Comments