সিরাজগঞ্জের তাড়াশে বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় ময়নুল হক নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার বারুহাস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান ইউপি চেয়ারম্যান। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের বড়পওতা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ময়নুল হক সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার আদালতে সোপর্দ করা হবে।
সংক্ষেপে:
সিরাজগঞ্জের তাড়াশে বিএনপির সাবেক এমপির নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ময়নুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
সিরাজগঞ্জের তাড়াশে বিএনপির সাবেক এমপির নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ময়নুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

0 Comments