পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অগ্রিম টিকিটে ট্রেনযোগে বাড়ি ফিরতে শুরু করেছেন যাত্রীরা। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আগেভাগেই চট্টগ্রাম ছাড়ছেন বিভিন্ন জেলা থেকে আসা শ্রমজীবী ও সাধারণ মানুষ। রেলওয়ের দেশব্যাপী পাঁচ দিনের অগ্রিম টিকিটের যাত্রা গতকাল শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ঈদযাত্রার প্রথম দিনে সকাল থেকেই চট্টগ্রাম রেল স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মূলত কর্মসূত্রে চট্টগ্রামে বসবাসকারীরা ঈদযাত্রার ঝামেলা এড়াতে আগেভাগেই নাড়ির টানে বাড়ির পথে রওনা হয়েছেন।
সংক্ষেপে:
কোরবানির ঈদে অগ্রিম টিকিটে ট্রেনযোগে বাড়ি ফিরতে শুরু করেছেন যাত্রীরা। চট্টগ্রাম রেল স্টেশন থেকে প্রতিটি ট্রেনেই ছিল উপচে পড়া ভিড়। নাড়ির টানে আগেভাগেই শহর ছাড়ছেন ঘরমুখো মানুষ।
কোরবানির ঈদে অগ্রিম টিকিটে ট্রেনযোগে বাড়ি ফিরতে শুরু করেছেন যাত্রীরা। চট্টগ্রাম রেল স্টেশন থেকে প্রতিটি ট্রেনেই ছিল উপচে পড়া ভিড়। নাড়ির টানে আগেভাগেই শহর ছাড়ছেন ঘরমুখো মানুষ।

0 Comments