Recents in Beach

ব্রেকিং নিউজ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের জিআইইউ স্ট্র্যাটেজি কমিটিতে বিশেষজ্ঞ হিসেবে মনোনীত হলেন সাইমুম পারভেজ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের জিআইইউ স্ট্র্যাটেজি কমিটিতে বিশেষজ্ঞ হিসেবে মনোনীত হলেন সাইমুম পারভেজ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) স্ট্র্যাটেজি কমিটিতে পলিসি, প্রযুক্তি ও উদ্ভাবন বিশেষজ্ঞ হিসেবে সাইমুম পারভেজকে মনোনীত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শনিবার জিআইইউর উপপরিচালক মো. নাভিদ রেজওয়ানুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই মনোনয়নের কথা জানানো হয়।

এর আগে গত ২২ এপ্রিল সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান সাইমুম পারভেজ। এখন তাঁকে অতিরিক্ত আরেকটি দায়িত্ব দেওয়া হলো।

জিআইইউর বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ভাবনী কর্মপদ্ধতির মাধ্যমে জনসেবার মানোন্নয়ন ও প্রশাসন ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে ২০১২ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) প্রতিষ্ঠা করা হয়। এই ইউনিটকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি স্টিয়ারিং কমিটি এবং নীতিগত পরামর্শ ও কৌশলগত সহায়তা দিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টার (জনপ্রশাসন মন্ত্রণালয়) সভাপতিত্বে একটি স্ট্র্যাটেজি কমিটি রয়েছে। এই স্ট্র্যাটেজি কমিটিতেই বিশেষজ্ঞ হিসেবে সাইমুম পারভেজকে মনোনয়ন দেওয়া হয়েছে।

সংক্ষেপে:
প্রধানমন্ত্রীর কার্যালয়ের জিআইইউ স্ট্র্যাটেজি কমিটিতে বিশেষজ্ঞ হিসেবে মনোনীত হয়েছেন সাইমুম পারভেজ। সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর পাশাপাশি তিনি এখন এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

Post a Comment

0 Comments