Recents in Beach

ব্রেকিং নিউজ

আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে সিডিএ চেয়ারম্যানের সঙ্গে আকোয়া নেতৃবৃন্দের মতবিনিময় সভা

আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে সিডিএ চেয়ারম্যানের সঙ্গে আকোয়া নেতৃবৃন্দের মতবিনিময় সভা

চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সিডিএ’র কনফারেন্স রুমে এই সভার আয়োজন করে আগ্রাবাদ সিডিএ রেসিডেন্সিয়াল এরিয়া ওনার্স এসোসিয়েশন (আকোয়া)। মতবিনিময় সভায় সিডিএ চেয়ারম্যান আকোয়া নেতৃবৃন্দের কাছে আগ্রাবাদ এলাকার স্লুইচ গেটের পাম্পের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। আবাসিক এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের এই জলাবদ্ধতা সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

সংক্ষেপে:
আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার জলাবদ্ধতা সমস্যা সমাধানে সিডিএ চেয়ারম্যানের সঙ্গে মতবিনিময় করেছে আকোয়া নেতৃবৃন্দ। সভায় স্লুইচ গেটের পাম্পের বর্তমান পরিস্থিতি ও প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Post a Comment

0 Comments