Recents in Beach

ব্রেকিং নিউজ

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তির সিদ্ধান্তকে বিচার বিভাগ ধ্বংসের নীল নকশা বললেন এনসিপিপন্থি আইনজীবীরা

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তির সিদ্ধান্তকে বিচার বিভাগ ধ্বংসের নীল নকশা বললেন এনসিপিপন্থি আইনজীবীরা

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে বিচারকদের আইন মন্ত্রণালয়ে ফিরিয়ে নেওয়ার সরকারি সিদ্ধান্তকে স্বাধীন বিচার বিভাগ ধ্বংসের ‘নীলনকশা’ বলে আখ্যায়িত করেছেন এনসিপিপন্থি আইনজীবীরা। বুধবার (২০ মে) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এনসিপি সমর্থিত ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সের নেতারা এই অভিযোগ করেন। ব্রিফিংয়ে এনসিপির আইনজীবী ফোরামের নেতা জহিরুল ইসলাম মুসা বলেন, স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য বিচারকদের যে আকাঙ্ক্ষা ছিল, বিএনপি সরকার তাতে হস্তক্ষেপ করেছে। মাসদার হোসেন মামলার রায়ের আলোকে গঠিত এই সচিবালয় বিলুপ্তির মাধ্যমে বিচার বিভাগকে ধ্বংস করার নীল নকশা জনসমক্ষে এসেছে। তিনি আরও বলেন, বর্তমান আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল একসময় এই সচিবালয় প্রতিষ্ঠায় উচ্ছ্বাস প্রকাশ করলেও এখন তাদের নীরবতা ও রাজনৈতিক অংশগ্রহণ দুঃখজনক। ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সের সুপ্রিম কোর্ট ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মোস্তফা আজগর শরিফী বলেন, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে ফেরত নেওয়ার মাধ্যমে সচিবালয় কার্যক্রমের যবনিকা ঘটানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে বিচার বিভাগ ও সাধারণ জনগণ সংক্ষুব্ধ। তিনি অবিলম্বে একটি কার্যকর আইন প্রণয়নের মাধ্যমে স্বাধীন ও স্বচ্ছ বিচার বিভাগ প্রতিষ্ঠার দাবি জানান।

সংক্ষেপে:
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে বিচারকদের আইন মন্ত্রণালয়ে ফিরিয়ে নেওয়ার সরকারি সিদ্ধান্তকে বিচার বিভাগ ধ্বংসের নীল নকশা বলে আখ্যা দিয়েছেন এনসিপিপন্থি আইনজীবীরা। তারা অবিলম্বে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার দাবি জানান।

Post a Comment

0 Comments