Recents in Beach

ব্রেকিং নিউজ

রামুতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ শুরু: ডিজিটাল সেবার সুফল পৌঁছে দেওয়ার অঙ্গীকার

রামুতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ শুরু: ডিজিটাল সেবার সুফল পৌঁছে দেওয়ার অঙ্গীকার

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি এবং সমৃদ্ধ ভবিষৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের রামুতে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী এই মেলার উদ্বোধন করেন।

রামু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জিল্লুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার কার্যক্রম পরিদর্শন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় সম্পূর্ণ ডিজিটাল ও সহজ উপায়ে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। ই-নামজারি ও অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন আধুনিক সেবার মাধ্যমে মানুষ এখন ঘরে বসেই নির্বিঘ্নে সেবা পাচ্ছেন। ভূমি সেবা সপ্তাহের মূল উদ্দেশ্য হলো সাধারণ জনগণকে এই ডিজিটাল সেবাগুলো সম্পর্কে সচেতন করা এবং কোনো প্রকার হয়রানি ছাড়া দ্রুত সেবা নিশ্চিত করা।

রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, রামু প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম এবং সাংবাদিক কাজী মামুন। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে। ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে আধুনিক ভূমি সেবাগুলো পৌঁছে দেওয়াই এই মেলার মূল লক্ষ্য।

সংক্ষেপে:
রামুতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬। ই-নামজারি ও অনলাইন করসহ আধুনিক ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এই মেলার আয়োজন করা হয়েছে। আগামী ২১ মে পর্যন্ত চলবে এই মেলা।

Post a Comment

0 Comments