মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মালিক-শ্রমিক ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম। সাবেক এই প্যানেল মেয়র এক ফেসবুক বার্তায় শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মালিক ও শ্রমিক উভয় পক্ষের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন। রফিকুল ইসলাম মালিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, পহেলা মে আন্তর্জাতিকভাবে পালিত একটি দিবস, তাই এদিন শ্রমিকদের ছুটির ব্যবস্থা করা উচিত। অন্যদিকে, তিনি শ্রমিকদের প্রতি আহ্বান জানান যেন তারা জোরপূর্বক কোনো হোটেল বা রেস্তোরাঁ বন্ধ না করেন। তিনি সতর্ক করে বলেন, জোর করে প্রতিষ্ঠান বন্ধ করতে গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। তাই সব দিক বিবেচনা করে শান্তিপূর্ণভাবে দিবসটি পালনের পরামর্শ দেন তিনি। বার্তায় তিনি আরও উল্লেখ করেন, শ্রমিকদের পরিশ্রমেই সভ্যতা গড়ে ওঠে এবং দেশ এগিয়ে যায়। তাদের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি মহান মে দিবসের সফলতা কামনা করেন।
মহান মে দিবস উপলক্ষে কক্সবাজারের মালিক ও শ্রমিকদের প্রতি বিশেষ বার্তা দিয়েছেন জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম। তিনি শ্রমিকদের ছুটি প্রদান এবং শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

0 Comments