Recents in Beach

ব্রেকিং নিউজ

ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত: সভাপতি আলমগীর ও সাধারণ সম্পাদক তারিকুল

ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত: সভাপতি আলমগীর ও সাধারণ সম্পাদক তারিকুল

প্রতিরক্ষাবিষয়ক সাংবাদিকদের সংগঠন ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিজাব) দ্বিবার্ষিক নির্বাচনে ১১ সদস্যের নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে দৈনিক খবরের কাগজের বিশেষ প্রতিনিধি আলমগীর হোসেন সভাপতি এবং চ্যানেল আইয়ের জয়েন্ট অ্যাসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আলমগীর হোসেন বিদায়ী কমিটিতেও সভাপতির দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি রিসোর্টে সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী দুই বছরের জন্য নির্বাচিত এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি জামাল উদ্দিন (বাংলা ট্রিবিউন), যুগ্ম সম্পাদক আলী আসিফ শাওন (ঢাকা ট্রিবিউন), অর্থ সম্পাদক কাজী সোহাগ (বাংলাদেশ প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক সাইফ বাবলু (রুপালি বাংলাদেশ), দপ্তর সম্পাদক কামাল হোসেন তালুকদার (দ্য নিউজ টুয়েন্টিফোর ডটকম) এবং আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান (অলক্রাইমস.টিভি)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আয়নাল হোসেন (সিটিজেন জার্নাল), এস এম মিন্টু (দৈনিক নয়াদিগন্ত) ও মনি আচার্য্য (ঢাকা পোস্ট)। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সাবেক সভাপতি মামুনুর রশীদ। নির্বাচন কমিশনার হিসেবে আরও ছিলেন মাসুদ করিম ও নেসারুল হক খোকন।

এর আগে অনুষ্ঠিত সাধারণ সভায় রাষ্ট্রের সুরক্ষা ও প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন এবং সক্ষমতা বৃদ্ধিতে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বিদায়ী সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহম্মদ উল্লাহর সঞ্চালনায় এই সভা সম্পন্ন হয়।

সংক্ষেপে:
ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিজাব) নতুন কমিটি গঠিত হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম। শ্রীমঙ্গলে অনুষ্ঠিত নির্বাচনে ১১ সদস্যের এই কমিটি গঠন করা হয়।

সূত্র: প্রথম আলো

Post a Comment

0 Comments