চট্টগ্রামে চতুর্থবারের মতো শুরু হয়েছে দেশীয় রান্নার জনপ্রিয় প্রতিযোগিতা ‘কনফিডেন্স সল্ট-প্রথম আলো পাক্কা রাঁধুনি ২০২৬’। এবারের প্রতিযোগিতার মূল থিম নির্ধারণ করা হয়েছে ‘দেশীয় রান্না’। গত ২৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার নিবন্ধন প্রক্রিয়া চলবে আগামী ৮ মে পর্যন্ত।
আগ্রহী প্রতিযোগীরা গুগল লিংক, হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি উপস্থিত হয়ে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। নিবন্ধনের জন্য প্রতিযোগীদের নিজস্ব একটি দেশীয় রান্নার বিস্তারিত রেসিপি লিখিত আকারে বা হোয়াটসঅ্যাপে জমা দিতে হবে। জমাকৃত রেসিপিগুলো যাচাই-বাছাইয়ের পর প্রাথমিকভাবে প্রতিযোগীদের নির্বাচন করা হবে।
দ্বিতীয় পর্বে নির্বাচিত প্রতিযোগীরা তাদের বাসা থেকে তৈরি করা খাবার নিয়ে নির্ধারিত ভেন্যুতে বিচারকদের সামনে উপস্থিত হবেন। তাদের উপস্থাপনা ও রান্নার প্রক্রিয়ার ওপর ভিত্তি করে ১০ জন প্রতিযোগীকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হবে। চূড়ান্ত পর্বে বিচারকদের সামনে সরাসরি রান্না করতে হবে এবং সেখান থেকেই সেরা রাঁধুনি নির্বাচিত হবেন। চূড়ান্ত পর্বের প্রয়োজনীয় সব উপকরণ আয়োজকদের পক্ষ থেকে সরবরাহ করা হবে।
উল্লেখ্য, গত বছর এই প্রতিযোগিতার তৃতীয় আসরে প্রায় ৭০০ রাঁধুনি আবেদন করেছিলেন। সেখান থেকে বিভিন্ন ধাপ পেরিয়ে ১০ জন চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছিলেন।
আগ্রহীরা তাদের নাম, ঠিকানা, পেশা, মুঠোফোন নম্বর ও ছবিসহ রেসিপি পাঠাতে পারবেন প্রথম আলো চট্টগ্রাম অফিস, এ এস টাওয়ার, হিলভিউ আবাসিক এলাকা, পাঁচলাইশ ঠিকানায়। এছাড়া ০১৬৮০২৭৫৮২৩ নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও তথ্য পাঠানো যাবে।
চট্টগ্রামে শুরু হয়েছে দেশীয় রান্নার প্রতিযোগিতা পাক্কা রাঁধুনি ২০২৬। ৮ মে পর্যন্ত নিবন্ধনের সুযোগ থাকছে। সেরা রাঁধুনি হতে আপনার রেসিপি নিয়ে আজই অংশ নিন এই আয়োজনে।
সূত্র: প্রথম আলো

0 Comments