দুর্ঘটনার সময় ট্রেনের ছাদে থাকা যাত্রীরা পড়ে গিয়ে হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রেনটিতে বিপুল সংখ্যক যাত্রী ছিলেন।
এ ঘটনায় উত্তরবঙ্গের নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাট জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক মাহফুজুর রহমান জানান, দুপুর ২টার দিকে ট্রেনটি সান্তাহার স্টেশনে বিরতি দিয়ে পুনরায় যাত্রা শুরু করে। কিছুক্ষণ পরই ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়। এখন পর্যন্ত মৃত্যুর কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি, তবে ছাদ থেকে পড়ে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
অন্যদিকে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, আদমদীঘি ও সান্তাহারের মাঝামাঝি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে কয়েকজন হতাহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে, তবে সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা হয়নি।
লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
0 Comments