বুধবার (১৮ মার্চ) দুপুরে হলের ৪১৩ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর বাড়ি নারায়ণগঞ্জ জেলায় বলে জানা গেছে।
হল সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে কনিস্ক একাই কক্ষে অবস্থান করছিলেন। দুপুরে কয়েকজন শিক্ষার্থী জানালা দিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং বিষয়টি হল প্রশাসনকে জানান।
শের-ই বাংলা এ কে ফজলুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে হল প্রশাসন ও প্রক্টোরিয়াল বডির উপস্থিতিতে মরদেহটি নামানো হয়।
তিনি আরও বলেন, নিহতের আত্মীয়স্বজনকে খবর দেওয়া হয়েছে এবং তারা পথে রয়েছেন। প্রাথমিকভাবে মেডিকেল কর্মকর্তা ও পুলিশের প্রতিবেদনে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়েছে।
আশুলিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ধারণা করা হচ্ছে, ঘটনাটি ১০ থেকে ১২ ঘণ্টা আগে ঘটেছে। তবে চূড়ান্ত প্রতিবেদন না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
0 Comments