বক্তব্যে কষ্ট পেলে ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

সিবি ডেক্স: নিজের বক্তব্য বা কর্মকাণ্ডে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (১৮ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, তার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থনা করছেন। তিনি উল্লেখ করেন, মানুষের দোয়া, ভালোবাসা ও পরামর্শই তার পথচলার মূল শক্তি।

তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি এবং সহযোদ্ধাদের সঙ্গে তার গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এসব আলোচনায় ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় বক্তব্য পরিহার এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়ার পরামর্শ পেয়েছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তিনি বিনয়ের সঙ্গে এসব পরামর্শ গ্রহণ করেছেন এবং ভবিষ্যতে আরও শান্ত, সংযত ও দায়িত্বশীলভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করবেন।

Post a Comment

0 Comments