Recents in Beach

ব্রেকিং নিউজ

সাভারে ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর মো. ইমরান গ্রেপ্তার

সিবি ডেক্স: সাভারের আশুলিয়ায় ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর মো. ইমরান ওরফে বিপি ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। মামলায় আরও দুইজন—জুনায়েত ও সোমাইয়া—আসামি করা হয়েছে। ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন, দীর্ঘদিন পরিচয় ও টিকটক ভিডিও করার পর ১২ মার্চ ইমরান তাকে একা পেয়ে বাড়িতে ধর্ষণ করেন। পরে অন্য দুই আসামির সহযোগিতায় তাকে মারধর করা হয়। এরপর ১৪ মার্চ ওই নারী আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Post a Comment

0 Comments