রাজধানীতে অভিযানে ৪৭টি মানুষের খুলি উদ্ধার, কঙ্কাল চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

সিবি ডেক্স: রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে ৪৭টি মানুষের মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড়সহ কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ এই অভিযান পরিচালনা করে।

সোমবার (৯ মার্চ) দিবাগত রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মানবদেহের কঙ্কাল ও হাড়গোড় চুরির সঙ্গে জড়িত ছিল। তাদের কাছ থেকে ৪৭টি মানুষের মাথার খুলি এবং বিপুল পরিমাণ হাড় উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া খুলি ও হাড়ের উৎস এবং এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এ ঘটনার বিস্তারিত তথ্য জানাতে বুধবার (১০ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে অভিযানের বিস্তারিত তথ্য জানানো হবে।

Post a Comment

0 Comments