মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। তবে প্রজ্ঞাপনে ওএসডি করার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
এর আগে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলাউদ্দিনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে বিভিন্ন পোস্ট করেন।
তবে ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলে ইউএনও আলাউদ্দিন দাবি করেন, এটি সম্পূর্ণ ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি। তার মতে, শত্রুতাবশত কেউ তার বিরুদ্ধে অপপ্রচার চালাতে এই প্রযুক্তি ব্যবহার করেছে।
অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে ভিডিওর সত্যতা পাওয়ার পর তাকে ওএসডি করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
0 Comments