শামস সুমনকে নিয়ে আবেগঘন চিঠি, স্মৃতিতে ‘হিডেন সুপারস্টার’

সিবি ডেক্স: প্রয়াত অভিনেতা শামস সুমনকে স্মরণ করে আবেগঘন একটি চিঠি লিখেছেন তার সহকর্মী ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সেখানে তিনি সুমনের জীবনের ত্যাগ, একাকীত্ব ও দেশপ্রেমের দিকগুলো তুলে ধরেন।

চিঠিতে জয় উল্লেখ করেন, জীবনের শেষ সময়ে সুমন একা হয়ে পড়েছিলেন। পরিবার ও স্বজনেরা নিজ নিজ ভবিষ্যতের জন্য দূরে চলে গেলেও তিনি দেশের মাটিতেই থেকে যান। নানা কষ্ট, আর্থিক সংকট ও একাকীত্ব নিয়েও তিনি জীবন কাটিয়েছেন।

জয় লিখেছেন, উন্নত জীবনের সুযোগ থাকা সত্ত্বেও সুমন দেশ ছেড়ে যাননি। বরং মাতৃভূমি ও নিজের কর্মস্থল রেডিও ভূমির প্রতি ভালোবাসা থেকেই তিনি দেশে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন।

সুমনের জীবন থেকে পাওয়া শিক্ষা তুলে ধরে জয় বলেন, জীবন খুব ছোট, তাই নিজেকে অযথা কষ্ট দেওয়া উচিত নয় এবং প্রয়োজনীয় আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

চিঠিতে সুমনকে ‘হিডেন সুপারস্টার’ হিসেবে উল্লেখ করে জয় বলেন, মৃত্যুর পর তিনি ব্যাপক সম্মান ও ভালোবাসা পেয়েছেন, যা প্রমাণ করে তিনি কতটা প্রভাবশালী ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে চ্যানেল আইয়ের ‘১৩টি প্রশ্ন’ অনুষ্ঠানে প্রচারিত সাক্ষাৎকারটি ছিল শামস সুমনের শেষ টেলিভিশন উপস্থিতি। তার প্রয়াণের পর সহকর্মী ও ভক্তদের আবেগঘন স্মৃতিচারণে ভরে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম।

Post a Comment

0 Comments