বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যাং ঝিমংখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদ ইসলাম হ্নীলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলী আকবর পাড়া এলাকার মোহাম্মদ নুরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে শিশুসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হ্নীলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদ ইসলামকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে সিএনজি চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আবছার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
0 Comments