বুধবার (১৮ মার্চ) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের বাকি সক্ষমতা শেষ করে দিলে এবং প্রণালি ব্যবহারকারী দেশগুলোকে দায়িত্ব নিতে বাধ্য করলে কিছু ‘নিষ্ক্রিয় ও অসহযোগী’ মিত্র সক্রিয় হয়ে উঠবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। ওই হামলায় প্রায় ১৩ শতাধিক মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও রয়েছেন।
এর প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েল ছাড়াও জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের দাবি, এসব হামলার লক্ষ্য ছিল মূলত মার্কিন সামরিক স্থাপনা।
এদিকে, ১ মার্চ থেকে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেয়, যার ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে প্রণালিটি পুনরায় চালু করতে যুক্তরাষ্ট্রের মিত্রদের পাশাপাশি চীনের সহায়তাও চেয়েছেন ট্রাম্প।
0 Comments