নিরাপত্তা ঝুঁকির কারণে ওমান থেকে জরুরি নয় এমন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (১৩ মার্চ) গভীর রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, ‘অত্যাবশ্যক নয় এমন মার্কিন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের’ ওমান ত্যাগ করতে বলা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ওমানের জন্য ভ্রমণ সতর্কতা এখনও লেভেল ৩ পর্যায়ে রয়েছে, যার অর্থ ‘ভ্রমণ পুনর্বিবেচনা করুন’। সম্ভাব্য সশস্ত্র সংঘাত ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে এই সতর্কতা জারি রাখা হয়েছে।
এদিকে ইয়েমেন সীমান্তবর্তী ওমানের কিছু এলাকার জন্য সর্বোচ্চ লেভেল ৪ সতর্কতা, অর্থাৎ ‘ভ্রমণ করবেন না’ নির্দেশনাও বহাল রয়েছে।
0 Comments