Recents in Beach

ব্রেকিং নিউজ

মহেশখালীতে মাতারবাড়ি ইউপি চেয়ারম্যান আবু হায়দার গ্রেপ্তার।

সিবি ডেক্স: কক্সবাজারের মহেশখালীতে টুঙ্গিপাড়া নামে খ্যাত মাতারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

৭ সেপ্টেম্বর (রবিবার) গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। আবু হায়দার আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মাতারবাড়ি শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই সঙ্গে তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ছিলেন।

তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট তথাকথিত ফ্যাসিষ্ট সরকার পতনের পর থেকে আবু হায়দার মাতারবাড়িতে আত্মগোপনে ছিলেন। তিনি ছাত্রলীগের সাবেক নেতা এবং বিকাশ এমপি আশেক উল্লাহ রফিকের ঘনিষ্ঠ সহচর হিসেবেও পরিচিত। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে দলীয় সাইনবোর্ড ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক নিশ্চিত করেছেন।

Post a Comment

0 Comments