সোমবার (১৬ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ডিগ্রি কলেজ ছাড়া ইন্টারমিডিয়েট কলেজ, প্রাইমারি স্কুলসহ সব স্কুল ও মাদরাসার ম্যানেজমেন্ট কমিটির সভাপতিকে স্নাতক পাস হতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পদ্ধতি সম্পর্কেও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, আগামী বছর থেকে স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বাতিল করা হবে এবং খুবই সাধারণ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে, যাতে অতিরিক্ত প্রতিযোগিতা তৈরি না হয়।
শিক্ষামন্ত্রী বলেন, লটারির মাধ্যমে ভর্তি ব্যবস্থা অনেকটা জুয়া খেলার মতো। কোনো শিক্ষাব্যবস্থায় এ ধরনের পদ্ধতি থাকা উচিত নয়। দীর্ঘদিন গবেষণা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কোচিং বাণিজ্য বাড়ার আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, কেউ যদি কোচিং বাণিজ্য করার চেষ্টা করে তাহলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। প্রয়োজনে সরকার নিজ উদ্যোগে ইনহাউজ কোচিংয়ের ব্যবস্থা করবে বলেও জানান তিনি।
0 Comments