সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান লটারি পদ্ধতি বাতিল করে নতুন ভর্তি ব্যবস্থার বিষয়ে সরকার কাজ করছে। ২০২৭ সাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে লটারির পরিবর্তে অন্য পদ্ধতি কার্যকর করা হবে।
ভর্তি পরীক্ষা চালু হলে কোচিং বাণিজ্য বাড়তে পারে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের প্রবণতা যাতে না বাড়ে সে বিষয়ে সরকার কঠোর নজরদারি করবে এবং প্রয়োজনে লাগাম টেনে ধরা হবে।
সরকারের পক্ষ থেকে শিগগিরই নতুন ভর্তি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলেও ইঙ্গিত দেন শিক্ষামন্ত্রী।
0 Comments