Recents in Beach

ব্রেকিং নিউজ

বার কাউন্সিল পরীক্ষায় প্রথম চান্সে পাস, সায়েদ কায়দে আজমকে সাখাওয়াতের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বার কাউন্সিলের চূড়ান্ত পরীক্ষায় প্রথম চান্সেই উত্তীর্ণ হয়ে আইনজীবী হওয়ার গৌরব অর্জন করেছেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র সায়েদ কায়দে আজম। তার এই সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে আনন্দের আবহ বিরাজ করছে।

এক বার্তায় সাংবাদিক সাখাওয়াত হোসাইন নবীন এই আইনজীবীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, সায়েদ কায়দে আজম কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের সাবেক পাড়ার বাসিন্দা এবং হাজী নুরুল আজিমের ছেলে। ছোটবেলা থেকেই তিনি পড়ালেখায় মনোযোগী ও মেধাবী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন এবং শিক্ষাজীবনের প্রতিটি ধাপে ধারাবাহিক সাফল্য অর্জন করে এগিয়ে গেছেন।

সায়েদ কায়দে আজম কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে এলএল.বি ডিগ্রি সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয় জীবনে আইন পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে নিয়মিত পড়াশোনা ও প্রস্তুতি চালিয়ে যান।

পরবর্তীতে বাংলাদেশ বার কাউন্সিলের এডভোকেট তালিকাভুক্তির জন্য অনুষ্ঠিত কঠিন ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি। এ পরীক্ষায় এমসিকিউ, লিখিত ও ভাইভা—এই তিনটি ধাপ রয়েছে, যা আইন পেশায় প্রবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধৈর্য ও মেধার সঙ্গে তিনটি ধাপই সফলভাবে সম্পন্ন করে তিনি প্রথম চান্সেই উত্তীর্ণ হয়ে এডভোকেট হওয়ার গৌরব অর্জন করেন।

বর্তমানে তিনি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবী হিসেবে পেশাগত দায়িত্ব পালন করছেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আইন পেশায় নিজেকে নিয়োজিত রেখেছেন।

সাংবাদিক সাখাওয়াত হোসাইন তার এই অর্জনে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, ভবিষ্যতে সততা ও নিষ্ঠার সঙ্গে আইন পেশায় কাজ করে সায়েদ কায়দে আজম সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবেন—এমন প্রত্যাশা সবার।

Post a Comment

0 Comments