এক শুভেচ্ছা বার্তায় হুমায়ুন কবির বলেন, এটিএম নুরুল বশর চৌধুরীর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও জনসম্পৃক্ততার মাধ্যমে কক্সবাজার জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশা করেন। নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, কক্সবাজারের মানুষের প্রত্যাশা পূরণে নবনিযুক্ত প্রশাসক সফলভাবে দায়িত্ব পালন করবেন এবং জেলার সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন।
0 Comments