প্রতিষ্ঠানটি জানায়, রোববার থেকে আগের এক সপ্তাহে মধ্যপ্রাচ্যের আটটি দেশ—সৌদি আরব, কুয়েত, ইরান, ইরাক, ওমান, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত থেকে প্রতিদিন গড়ে ৯৭ লাখ ১০ হাজার ব্যারেল তেল রপ্তানি হয়েছে। অথচ ফেব্রুয়ারির একই সময়ে প্রতিদিন গড়ে রপ্তানি ছিল ২ কোটি ৫১ লাখ ৩০ হাজার ব্যারেল।
এই হিসাবে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেলের রপ্তানি প্রায় ৬০ শতাংশ কমে গেছে বলে উল্লেখ করা হয়েছে।
কেপলারের বিশ্লেষক জোহানেস রাবল বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে অপরিশোধিত তেলের ভাসমান মজুদও দ্রুত বাড়ছে। তার মতে, চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেলের ভাসমান মজুদ ৫ কোটি ব্যারেল ছাড়িয়েছে, যেখানে যুদ্ধ শুরুর আগে এই মজুদের পরিমাণ ছিল প্রায় ১ কোটি ব্যারেল।
0 Comments