সোমবার (১৬ মার্চ) এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বরাবর একটি চিঠি পাঠিয়েছে বলে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংক সূত্রে জানা গেছে।
মো. আব্দুল জলিলকে ২০২৪ সালের ২২ আগস্ট বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের একজন স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিল। সে সময় কেন্দ্রীয় ব্যাংক আগের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়ে নতুন বোর্ড গঠন করে।
নতুন নিয়োগপ্রাপ্ত পরিচালক এস. এম. আব্দুল হামিদ একজন অভিজ্ঞ ব্যাংকার ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) থেকে ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। এছাড়া তিনি এমবিএ (ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং) ডিগ্রি অর্জন করেছেন এবং ২০১২ সালে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং খাতে ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ লাভ করেন।
দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে তিনি আইএফআইসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে তিনি অপারেশন, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স এবং মানি লন্ডারিং প্রতিরোধ–সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি প্রিমিয়ার ব্যাংক এবং সিটিজেনস ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি ইসলাম জাহিদ অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস প্রতিষ্ঠানের পার্টনার হিসেবে কর্মরত আছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, ব্যাংকটির সুশাসন ও আর্থিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতেই পরিচালনা পর্ষদে এই পরিবর্তন আনা হয়েছে।
0 Comments