Recents in Beach

ব্রেকিং নিউজ

সৌদিতে চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার ঈদুল ফিতর

সিবি ডেক্স: সৌদি আরব আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, ২০২৬ সালের ঈদুল ফিতরের প্রথম দিন হবে শুক্রবার (২০ মার্চ)।

বুধবার (১৮ মার্চ) শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় দেশটির চাঁদ দেখা কমিটি এই সিদ্ধান্ত নেয়।

সন্ধ্যায় বৈঠকে বসে কমিটি নিশ্চিত করে যে ওইদিন চাঁদ দেখা যায়নি। ফলে রমজান মাস ৩০ দিন পূর্ণ করে শেষ হবে এবং তার পরদিন ঈদুল ফিতর উদযাপিত হবে।

ইসলামী শরিয়াহ অনুযায়ী নতুন মাস শুরুতে চাঁদ দেখা অপরিহার্য হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

এর আগে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানায়, বেসরকারি ও অলাভজনক খাতের কর্মীদের জন্য ঈদের ছুটি বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা থেকে শুরু হয়ে চার দিন পর্যন্ত চলবে।

মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল রুজাইকি বলেন, আগাম ছুটির ঘোষণা দেওয়ার উদ্দেশ্য ছিল কর্মী ও প্রতিষ্ঠানগুলোকে সময়সূচি সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া, যাতে প্রয়োজনীয় সেবা চালু রেখে ঈদের ছুটি নিশ্চিত করা যায়।

Post a Comment

0 Comments