Recents in Beach

ব্রেকিং নিউজ

বিএনপির নিরঙ্কুশ জয়ে তারেক রহমানকে মোদি ও যুক্তরাষ্ট্রের অভিনন্দন

সিবি ডেক্স: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

নিজের বার্তায় নরেন্দ্র মোদি বলেন, এই বিজয় বাংলাদেশের জনগণের আস্থা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের পথে ভারত সবসময় পাশে থাকবে।

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে। পারস্পরিক সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে, একই দিন সকালে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিএনপির নির্বাচনী বিজয়ে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওই পোস্টে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমৃদ্ধি, স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়।

পাশাপাশি সফলভাবে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানায় যুক্তরাষ্ট্র।

Post a Comment

0 Comments