Recents in Beach

ব্রেকিং নিউজ

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ বন্দরে ৩ নম্বর সংকেত

সিবি ডেক্স: পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১ অক্টোবর) প্রকাশিত সতর্কবার্তায় জানানো হয়, লঘুচাপের কারণে সাগর উত্তাল হয়ে উঠেছে। তাই উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তাই সংশ্লিষ্ট সবাইকে নিয়মিত আপডেট নিতে এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলতে বলা হয়েছে।

Post a Comment

0 Comments