আইজিপি বাহারুল আলম বিপিএমের নির্দেশনা ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশের তত্ত্বাবধানে নিয়োগ অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের চেয়ারম্যান মো. সাইফউদ্দীন শাহীনসহ অন্যান্য সদস্যদের উপস্থিতিতে জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
প্রক্রিয়ায় প্রথমে ৫০০ প্রার্থী প্রিলিমিনারি স্ক্রিনিং ও শারীরিক সক্ষমতা পরীক্ষায় অংশ নেন। এরপর ৩৮৬ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫২ জনকে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার মধ্য দিয়ে নির্বাচন করা হয়। সবশেষে ৩২ জন প্রার্থীকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়।
সমাপনী বক্তব্যে পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন নবনিযুক্ত কনস্টেবলদের সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সাথে বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
0 Comments