Recents in Beach

ব্রেকিং নিউজ

সংগীতশিল্পী ফরিদা পারভীন ইন্তেকাল করেছেন

সিবি ডেক্স: বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। জীবদ্দশায় তিনি অসংখ্য গানের মাধ্যমে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।

ফরিদা পারভীন স্বামী ও ৪ সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। তিনি বাউল সংগীতসহ বাংলার ঐতিহ্যবাহী সুরের ধারাকে দেশ-বিদেশে পরিচিত করে তুলেছিলেন।

Post a Comment

0 Comments