সিবি ডেক্স: কক্সবাজারের রামুতে বাঁকখালী নদী থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে চাকমারকুল ইউনিয়নের ডিঙ্গাপাড়া এলাকায় ভাসমান মরদেহটি স্থানীয়রা দেখতে পান। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, ড্রেজার মেশিনের রশিতে আটকা পড়েছিল মরদেহটি। আনুমানিক ২২ থেকে ২৩ বছর বয়সী ওই নারীকে স্থানীয়রা চিনতে পারেনি। খবর পেয়ে রামু থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। থানার ওসি আরিফ হোসাইন জানান, মরদেহটি সম্ভবত দূর থেকে ভেসে এসেছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।
0 Comments