Recents in Beach

ব্রেকিং নিউজ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই দুর্ঘটনায় নিহত ২

সিবি ডেক্স: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ঘটে যাওয়া এসব ঘটনায় একজন পিকআপ চালক এবং একজন পথচারী প্রাণ হারান। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক ওয়াসিম আরাফাত।

প্রথম দুর্ঘটনাটি দুপুর ১২টা ৪০ মিনিটে গৈড়লার টেক এলাকায় ঘটে। মইজ্জ্যারটেকগামী একটি লেগুনা (চট্ট মেট্রো ছ-১১ ১১৩৭) পথচারী শের মোহাম্মদকে (৭০) ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত শের মোহাম্মদ পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় কয়েকজন লেগুনা যাত্রী আহত হন।

অন্যদিকে, দুপুর ২টা ৪০ মিনিটে জলুয়ার দিঘিপাড় এলাকায় বান্দরবান থেকে চট্টগ্রামগামী পূরবী পরিবহনের একটি বাস ও টাইলসবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ চালক মো. ওয়াসিম (৪২), নোয়াখালী জেলার আবদুল কাদেরের ছেলে, ঘটনাস্থলেই মারা যান। ফায়ার সার্ভিসের সদস্যরা গাড়ি কেটে তার মরদেহ উদ্ধার করেন।

পটিয়া হাইওয়ে থানার ওসি মো. জসীম জানান, দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘাতক পূরবী বাস ও লেগুনা জব্দ করা হয়েছে, তবে উভয় চালক ও সহকারীরা পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া চলছে।

Post a Comment

0 Comments