Recents in Beach

ব্রেকিং নিউজ

নেতাকর্মীদের সাথে সালাহউদ্দিন আহমদের মা-বাবার কবর জেয়ারত


নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদের মা–বাবার কবর জেয়ারত করেছেন নবগঠিত কক্সবাজার জেলা কৃষকদলের সভাপতি গিয়াস উদ্দিন আফসেল ও সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম শাহীন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) তারা জেলা কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে কবর জেয়ারত করেন এবং মোনাজাত করেন। এ সময় সালাহউদ্দিন আহমদের পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত নেতৃত্ব।

নবগঠিত জেলা কৃষকদলের সভাপতি ও সম্পাদক জানান, সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই জেয়ারত তাদের রাজনৈতিক দায়িত্বপালনে অনুপ্রেরণা যোগাবে।

Post a Comment

0 Comments