Recents in Beach

ব্রেকিং নিউজ

ঠাকুরগাঁওয়ে পায়ুপথে ইয়াবা পাচার, গ্রেপ্তার ৪

সিবি ডেক্স: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৩ হাজার ১২০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার নেকমরদ এলাকায় বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—বালিয়াডাঙ্গী উপজেলার পিটাইছড়ি গ্রামের আশরাফুল ইসলাম (৩৬), কিসমত পলাশবাড়ী গ্রামের নুরজামাল (২৮), একই গ্রামের রাজিব রানা (২২) এবং দক্ষিণপাড়া গ্রামের মোতালেব হক (২২)।

ডিবি সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবার চালান আনা হচ্ছে এমন গোপন তথ্য তাদের হাতে আসে। পরে চারজন ইয়াবা বহন করছেন এমন খবর নিশ্চিত হয়ে জেলা ডিবির একটি টিম নেকমরদ এলাকায় অবস্থান নেয়। অভিযানে তাঁদের আটক করে তল্লাশি চালানো হলে পায়ুপথ থেকে উদ্ধার করা হয় ইয়াবার বড় চালান।

অভিযান পরিচালনাকারী উপপরিদর্শক (এসআই) নবিউল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারকৃতরা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঠাকুরগাঁও হয়ে বিভিন্ন জেলায় সরবরাহ করার পরিকল্পনা করেছিল। তবে গোয়েন্দা নজরদারির কারণে ধরা পড়ে গেছে।’

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments