Recents in Beach

ব্রেকিং নিউজ

যুব মহিলা লীগের নেত্রী চিশতী মোস্তারী বানু গ্রেপ্তার

সিবি ডেক্স: খুলনা মহানগর যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক চিশতী মোস্তারী বানুকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর নিউ মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তৈয়েমুর ইসলাম জানান, খুলনা সদর থানায় দায়ের করা এক মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আটক হওয়ার পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে গ্রেপ্তারের বিষয়ে আওয়ামী লীগ বা যুব মহিলা লীগের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Post a Comment

0 Comments