Recents in Beach

ব্রেকিং নিউজ

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, এটি একটি ক্রিমিনাল এন্টারপ্রাইজ: আন্দালিব রহমান পার্থ

সিবি ডেক্স: আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয়, বরং একটি "ক্রিমিনাল এন্টারপ্রাইজ" বা অপরাধী চক্র বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

মঙ্গলবার (৩ জুন) গণ অধিকার পরিষদ (জিওপি) আয়োজিত ‘গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ’ শীর্ষক এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “Awami League is not a political party. It's a criminal enterprise. বিএনপি এবং আমরা রাজনৈতিক দল—এই পার্থক্যটা জনগণের সামনে স্পষ্ট হওয়া দরকার।”

আন্দালিব রহমান পার্থ বিএনপির ভূয়সী প্রশংসা করে বলেন, “আজকে আমি বিএনপিকে ধন্যবাদ জানাই। বিএনপি এত বড় রাজনৈতিক দল, তবু আমাদের মতো ছোট দলের সাথেও পরামর্শ করে।”

এ সময় তিনি এনসিপি (জাতীয়তাবাদী সমাজকল্যাণ পার্টি) নেতাদের দম্ভ ও অহংকারেরও সমালোচনা করে বলেন, “আপনারা অন্তর্ভুক্ত হতে পারেননি কারণ আপনারা নিজেদের অহংকার ছাড়তে পারেননি।”

তিনি আরও বলেন, “সরকার চালানো আর সরকার নামানো এক জিনিস না। কারা পদত্যাগ করতে চায়—এটা আমাদের জানতে হয় এনসিপির লাহিদের কাছ থেকে। এটা আমাদের জন্য লজ্জার বিষয়।”

পার্থের এই বক্তব্যকে রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষত, ক্ষমতাসীন দলের বিরুদ্ধে এমন স্পষ্ট ভাষায় "অপরাধী চক্র" আখ্যা বিরল।

Post a Comment

0 Comments