তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নাসরিন সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের গুরুত্বপূর্ণ নেত্রী হিসেবে দলের নানামুখী কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, রোববার বাদ জোহর টাঙ্গাইলের পিটিআই স্কুল মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং বাদ আসর কালিহাতির ছাতীহাটিতে নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।
নাসরিন সিদ্দিকীর মৃত্যুতে দলের নেতাকর্মীরা, রাজনৈতিক সহকর্মীরা ও নানা স্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
0 Comments