Recents in Beach

ব্রেকিং নিউজ

মেজর সিনহা হত্যায় কক্সবাজারের সাবেক এসপি মাসুদের বিচার দাবি সিনহার বোনের

সিবি ডেক্স: মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডে কক্সবাজারের তৎকালীন পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেনকে দায়ী করে তার বিচারের দাবি জানিয়েছেন সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। তিনি অভিযোগ করেন, তৎকালীন সময়ে চাপে পড়ে চার্জশিট থেকে মাসুদের নাম বাদ দেওয়া হয়েছিল।

এই বক্তব্য তিনি দিয়েছেন ২ জুন হাইকোর্টে রায় ঘোষণার পর। উল্লেখ্য, ২ জুন হাইকোর্ট সিনহা হত্যা মামলার রায় ঘোষণা করে, যেখানে সাবেক ওসি প্রদীপ কুমার দাশ এবং পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। অপর ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ডও বহাল রাখা হয়।

শারমিন শাহরিয়া ফেরদৌস বলেন, “একটি নিরপরাধ জীবনকে রাষ্ট্রের মদদে হত্যা করা হয়েছে। এসপি মাসুদের ভূমিকা পুরো ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিল। তিনি দায় এড়াতে পারেন না। তাই আমি তাঁর বিচারের দাবি জানাচ্ছি।”

উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা। এরপর দীর্ঘ তদন্ত ও বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে এই মামলার রায় আসে। তবে এই রায়ে এসপি মাসুদের নাম না থাকা নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলেছেন সিনহার পরিবার।

Post a Comment

0 Comments