র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে আটক হন– টেকনাফ উপজেলার রাজারছড়ার নজির আহম্মদ (৪৮), জাকির হোসেন (৪৭) ও মো. হাসান আলী (৪৮)। অভিযানে একজন পালিয়ে যেতে সক্ষম হয়।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, তারা ইয়াবার বড় চালান দেশের অভ্যন্তরে পাচারের প্রস্তুতি নিচ্ছিলেন। আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে।
অভিযান শেষে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।
0 Comments