ডিবি সূত্র জানায়, বুধবার দিবাগত রাত ১২:৩০টায় রাজধানীর টিকাটুলি এলাকা থেকে হুমায়ুন কবীর সুজনকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগের একটি চৌকস দল। পরদিন বৃহস্পতিবার ভোর ৬টায় মিরপুর থেকে মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয় ডিবি-মিরপুর বিভাগের অভিযানে। এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী সরদারকে গ্রেপ্তার করে ডিবি-মতিঝিল বিভাগ।
গোলাম রাব্বানী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ঘনিষ্ঠ সহযোগী। তিনি ধানমন্ডি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক হিসেবেও পরিচিত।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, আইনশৃঙ্খলা বিঘ্ন এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্রে জড়িত থাকার প্রমাণ মিলেছে।
0 Comments