Recents in Beach

ব্রেকিং নিউজ

উখিয়ায় রোহিঙ্গা এনজিও কর্মীর হাতে স্ত্রী খুন, আটক স্বামী

সিবি ডেক্স: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্টে স্ত্রীর গলা কেটে হত্যার অভিযোগে ছৈয়দ আলম (২৭) নামে এক এনজিও কর্মীকে আটক করেছে এপিবিএন পুলিশ। বুধবার (১১ জুন) রাতে নিজ বসতঘরে পারিবারিক কলহের জেরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আয়েশা খাতুন (২৫) একই ক্যাম্পের ওয়েস্ট ডি-১২ ব্লকের বাসিন্দা। ছৈয়দ আলম ‘এক্টে’ নামক একটি এনজিওতে কর্মরত ছিলেন।

ক্যাম্পের কমিউনিটি লিডার ইদ্রিস মিয়া জানান, স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ছৈয়দ আলম তার স্ত্রীকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ছৈয়দ আলমকে আটক করে।

উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Post a Comment

0 Comments