Recents in Beach

ব্রেকিং নিউজ

বিএনপি নেতা সালাহউদ্দিনের ‘গুম’ ঘটনায় শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ

সিবি ডেক্স: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে একটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে তাকে গুম করার অভিযোগ আনা হয়েছে।

অভিযোগপত্রে আরও যাদের নাম রয়েছে, তারা হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও এ কে এম শহিদুল হক, বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এবং পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান মনিরুল ইসলাম।

সালাহউদ্দিন বলেন, ২০১৫ সালের ১০ মার্চ তাকে ঢাকার উত্তরার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নেয়। দীর্ঘ নিখোঁজ থাকার পর মে মাসে ভারতের শিলং শহরে তাকে উদ্ধার করে পুলিশ। সেখানে অনুপ্রবেশের অভিযোগে মামলা হলেও পরে তিনি খালাস পান এবং ২০২৩ সালে ভারত সরকারের ট্রাভেল পাস পেয়ে ২০২৫ সালের আগস্টে দেশে ফেরেন।

অভিযোগে বলা হয়, ২০১৫ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের নির্দেশেই এই ‘গুম’ সংঘটিত হয়েছিল, যা আন্তর্জাতিক মানবাধিকার ও মানবতাবিরোধী অপরাধের শামিল।

অভিযোগপত্র গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বিএনপি সূত্র বলছে, এটা শুধু ব্যক্তিগত নয়, বরং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার একটি ঐতিহাসিক উদাহরণ হিসেবে তারা বিচার দাবি করছে।

Post a Comment

0 Comments