ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

বিশ্ব পরিবেশ দিবসে পাঁচ দফা উদ্যোগের প্রতিশ্রুতি বিএনপির: টেকসই বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের

সিবি ডেক্স: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশের পরিবেশ সুরক্ষায় পাঁচটি বড় উদ্যোগ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৫ জুন) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, “পরিবেশ সংরক্ষণ এখন সময়ের দাবি। অদূরদর্শী উন্নয়ন ও শিল্পায়নের কারণে পৃথিবী জুড়ে প্রাকৃতিক ভারসাম্য বিপন্ন। বাংলাদেশকেও এই ঝুঁকি থেকে রক্ষা করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে।”

তারেক রহমান ঘোষিত পাঁচটি উদ্যোগ হলো:

১. জাতীয় গ্রিন রিকভারি প্ল্যান: পুনর্বনায়ন, নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই কৃষিতে বিনিয়োগ।
২. প্লাস্টিক ও রাসায়নিক নিষিদ্ধ: পরিবেশে ক্ষতিকর প্লাস্টিক ও বিষাক্ত পদার্থ নিষিদ্ধ করে বিকল্প পণ্যে উৎসাহ প্রদান।
৩. নদী ও খাল পুনরুদ্ধার: জলাবদ্ধতা দূর করতে দেশজুড়ে খাল-নদী খনন প্রকল্প বাস্তবায়ন।
৪. জলবায়ু সহনশীল দক্ষিণাঞ্চল: দুর্যোগপ্রবণ এলাকায় পরিবেশবান্ধব অবকাঠামো ও কৃষি ব্যবস্থা গড়ে তোলা।
৫. পরিবেশ শিক্ষা বাধ্যতামূলক: শিক্ষাক্রমে পরিবেশ বিষয় যুক্ত করে সচেতন নাগরিক তৈরি।

বিবৃতিতে তিনি বলেন, “বিএনপি পরিবেশ-সচেতন রাজনৈতিক দল হিসেবে অতীতে নেতৃত্ব দিয়েছে। ১৯৭৭ সালে জিয়াউর রহমান পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ প্রকল্প চালু করেছিলেন এবং ১৯৯৫ সালে খালেদা জিয়া পরিবেশ সংরক্ষণ আইন ও পরিবেশ আদালত প্রবর্তন করেন।”

তারেক রহমানের আহ্বান—“আসুন, এই বিশ্ব পরিবেশ দিবসে আমরা আশার বীজ বুনে একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলি।”

0 Comments