ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

খাগড়াছড়িতে হিফজুল কুরআন প্রতিযোগিতায় সুন্দর কণ্ঠ বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করল মাদ্রাসার ছাত্র মো. আব্দুল্লাহ সাদমান

খাগড়াছড়িতে হিফজুল কুরআন প্রতিযোগিতায় সুন্দর কণ্ঠ বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করল মাদ্রাসার ছাত্র মো. আব্দুল্লাহ সাদমান

খাগড়াছড়ি সদর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে মাশকুল কুরআন ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬। শনিবার (১৪ নভেম্বর) আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন হাফেজ ও ক্বারী অংশ নেন। ৮৫ জন প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সুন্দর কণ্ঠ বা হুসনে সাউত বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছেন দীঘিনালা দারুত তাহফিজ আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্র মো. আব্দুল্লাহ সাদমান। তার এই সাফল্যে খাগড়াছড়ি জুড়ে আনন্দের সৃষ্টি হয়েছে। প্রতিযোগিতায় প্রধান অতিথি ও বিচারকমণ্ডলীর মূল নির্দেশনায় ছিলেন ইরান আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত অন্ধ হাফেজ শায়খ কারী মোয়াজ্জেম হোসেন। সাদমানের এমন অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে দারুত তাহফিজ আল ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা রুহুল আমিন জানান, আল্লাহর অশেষ মেহেরবানি এবং শিক্ষার্থীর পরিশ্রমে এই সাফল্য এসেছে। তিনি আরও বলেন, ৮৫ জন প্রতিযোগীর সাথে লড়ে এই স্থান অর্জন তার নিখুঁত সুর ও মেধার বহিঃপ্রকাশ, যা আগামী দিনে আন্তর্জাতিক অঙ্গনেও দেশের নাম উজ্জ্বল করবে। প্রতিযোগিতা শেষে শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দনে সিক্ত হচ্ছেন সাদমান।

সংক্ষেপে:
খাগড়াছড়িতে হিফজুল কুরআন প্রতিযোগিতায় সুন্দর কণ্ঠ বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছেন মাদ্রাসার ছাত্র মো. আব্দুল্লাহ সাদমান।
খাগড়াছড়িতে হিফজুল কুরআন প্রতিযোগিতায় সুন্দর কণ্ঠ বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করল মাদ্রাসার ছাত্র মো. আব্দুল্লাহ সাদমান

0 Comments