ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

নরসিংদীতে সাংবাদিক নূরে আলম রনির পিতা মো. জাকির হোসেনের ইন্তেকাল

নরসিংদীতে সাংবাদিক নূরে আলম রনির পিতা মো. জাকির হোসেনের ইন্তেকাল

নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আর টিভির নরসিংদী উত্তর প্রতিনিধি নূরে আলম রনির পিতা মো. জাকির হোসেন ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। গত শুক্রবার সন্ধ্যায় ঘোড়াশাল পৌর শহরের ওয়াপদা গেট সংলগ্ন নতুন বাজার এলাকার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, মো. জাকির হোসেন বিগত কয়েক বছর ধরে স্ট্রোক, প্যারালাইসিস এবং ডায়াবেটিসে আক্রান্ত হয়ে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটলে তিনি মারা যান। এরপর শনিবার পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ গাজীগঞ্জ উপজেলার নারগানা গ্রামে নিয়ে যাওয়া হয় এবং সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নূরে আলম রনির পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পলাশ উপজেলা প্রেসক্লাবসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন। এক শোকবার্তায় সংগঠনের নেতারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সংক্ষেপে:
সাংবাদিক নূরে আলম রনির পিতা মো. জাকির হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।
নরসিংদীতে সাংবাদিক নূরে আলম রনির পিতা মো. জাকির হোসেনের ইন্তেকাল

0 Comments