ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচন ২০২৬: সভাপতি পদে ইফতি ও সাধারণ সম্পাদক পদে শরিফুল নির্বাচিত

খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচন ২০২৬: সভাপতি পদে ইফতি ও সাধারণ সম্পাদক পদে শরিফুল নির্বাচিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন ২০২৬-এর ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ২ হাজার ৩৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. ইফতেখারুল আলম (ইফতি) এবং সাধারণ সম্পাদক পদে ২ হাজার ৭৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. শরিফুল ইসলাম। নির্বাচনে বিভিন্ন পদে অন্যান্য প্রার্থীরাও জয়লাভ করেছেন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এ.কে.এম. আখতারুজ্জামান বসুনিয়া (লিটন), শায়কা ইমাম শান্তা, ড. মো. আজিজুল হাসান (পীরু), মো. মুজাহিদুল ইসলাম (সৌরভ) ও মো. ইসরাইল হোসেন। যুগ্ম সম্পাদক পদে সুব্রত গুহ ও মো. খায়রুজ্জামান এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. সাথিল ইসলাম (ডলার), মো. মহিউদ্দিন আন্দালিব (শুভ) ও মো. রাশিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়া কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ ইকবাল কবির (বিপুল), অফিস ব্যবস্থাপনা সম্পাদক পদে বিধান চন্দ্র সরকার, জনসংযোগ সম্পাদক পদে নিলুফার শবনম ডনি, জনসংযোগ সহ-সম্পাদক পদে তালহা রহমান, সাহিত্য ও প্রকাশনা সহ-সম্পাদক পদে মো. মতিউর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইমতিয়াজ আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সহ-সম্পাদক পদে মো. রুবেল মাহমুদ, নারী বিষয়ক সম্পাদক পদে সানজিদা ইয়াসমিন (শেফা), ছাত্র বিষয়ক সম্পাদক পদে ওয়াসিম সাব্বির, ছাত্র বিষয়ক সহ-সম্পাদক পদে বিশ্বজিৎ রায় (বিশ্ব), তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মো. আল মাসুদ উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সহ-সম্পাদক পদে মো. আজগর খান, সমাজ কল্যাণ সম্পাদক পদে মুন্সী শহিদ আনিস এবং সমাজ কল্যাণ সহ-সম্পাদক পদে মাহমুদুল হাসান (মিল্লাত) বিজয়ী হয়েছেন। নির্বাহী সদস্যের শিক্ষক কোটায় পাঁচজন এবং সাধারণ কোটায় সতেরো জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। শিক্ষক কোটার পদে বিজয়ী হয়েছেন ফাল্গুনী আক্তার, মুহাম্মদ আব্দুর রউফ, মো. ফারহান সাদিক, শাপলা সিংহ ও শাকিলা আলম। সাধারণ কোটার পদে নির্বাচিতরা হলেন মোস্তফা জাহিদ শরীফ (লাভলু), মো. জাকী-উল হাসান, মো. মাহমুদ উল হাসান (রানা), ফৌজিয়া সুলতানা, মো. ফারহান হক (প্রিন্স), মো. মনিরুজ্জামান (শাকিল), এ.কে.এম. হুমায়ুন কবির দেওয়ান (স্বপন), আখলাক উন নাহার, সৈয়দ মো. মাসুম, মো. মাহমুদুল হাসান সোহান, নাজমুস সাকিব, মুহিব্বুল্লাহ (মুহিব), ফখরুল আলম, তন্ময় চ্যাটার্জী, মোহাম্মদ আরিফুর রহমান, ড. মো. জাহাঙ্গীর আলম ও মো. নাজমুল করিম। নির্বাচন জয়ের পর নবনির্বাচিত সভাপতি মো. ইফতেখারুল আলম ভোটার ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দল-মতনির্বিশেষে সবাইকে নিয়ে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে একটি পরিবারের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান তিনি। অন্যদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম দেশ-বিদেশে থাকা প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নবনির্বাচিত কমিটির সবাইকে নিয়ে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে সংগঠনটিকে একটি গতিশীল ও কল্যাণমুখী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য।

সংক্ষেপে:
খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচন ২০২৬-এ সভাপতি পদে মো. ইফতেখারুল আলম এবং সাধারণ সম্পাদক পদে মো. শরিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচন ২০২৬: সভাপতি পদে ইফতি ও সাধারণ সম্পাদক পদে শরিফুল নির্বাচিত

0 Comments